ভৈরব নদী থেকে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ২০ ভরি স্বর্ণসহ প্রাইভেটকার উদ্ধার

by Fatih Work

মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

অবশেষে খুলনা ফুলতলার ভৈরব নদে ডুবে যাওয়া প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো -গ ১৬-১৭২৫) ২০ ভরি স্বর্ণসহ উদ্ধার করেছে ডুবুরিদল।

বিজ্ঞাপন
banner

গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুটমিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় প্রাইভেটকারটি ভৈরব নদে ডুবে যায়। এ সময় গাড়ির ভেতরে ২০ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিলো, তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যায় ডুবুরি দল গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুল ইসলাম তার টয়েটো প্রিমিও ব্র্যান্ডের নতুন প্রাইভেটকারে স্বপরিবারে খুলনা থেকে কেনাকাটা সেরে যশোরের অভয়নগর উপজেলা সিদ্ধিপাশা গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে প্রাইভেটকারটি ভৈরব নদ পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় নদে ডুবে যায়। শনিবার (৩ জানুয়ারি) কারটি উদ্ধারের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা ও গাড়ির মালিক মইনুল ইসলাম ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করে। বেলা ২ টা থেকে টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয়। ডুবে যাওয়ার সময় গাড়ির ভীতর প্রায় ২০ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল ছিল। গাড়িটি উদ্ধারের সময় আশে পাশের উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222