হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী-এর একান্ত সেবক মাওলানা ইনআমুল হাসান ফারুকী দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ অবস্থায় চীনের গুয়াংজু মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বর্তমানে স্টেজ–৩ অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাল নিউরোএন্ডোক্রাইন কার্সিনোমা (Neuroendocrine Carcinoma) নামক একটি জটিল ও বিরল ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি বুকের মধ্যবর্তী স্থানে অবস্থান করে গুরুত্বপূর্ণ লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে তিনি কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির মতো একাধিক চিকিৎসা গ্রহণ করেছেন।
তবে দীর্ঘ প্রায় এক মাস অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় শরীরে সংক্রমণের ঝুঁকি বেড়েছে এবং রোগটি আবার সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দ্রুত ধারাবাহিক চিকিৎসা পুনরায় শুরু না হলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
চিকিৎসকদের মতে, দীর্ঘ প্রায় এক মাস অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় আক্রান্ত স্থানে মারাত্মক ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সরাসরি অস্ত্রোপচার করলে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের আগে অবশ্যই ২–৩টি থেরাপি প্রয়োজন। থেরাপি সম্পন্ন হলে প্রায় ৯০ শতাংশ সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে এই চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ৮০–৯০ লাখ টাকা।
ঘনিষ্ঠজনরা জানান, দীর্ঘদিন চিকিৎসা বন্ধ থাকার কারণে গত দুই দিনে তাঁর ব্যথা ও যন্ত্রণা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ঝুঁকি থাকা সত্ত্বেও শিগগিরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে চাইছেন চিকিৎসকরা। শুধু অস্ত্রোপচার ব্যয়ই প্রায় ৩০ লাখ টাকা, অথচ বর্তমানে ফান্ডে রয়েছে মাত্র ২০ লাখ টাকার মতো। বাকি অর্থ দ্রুত সংগ্রহ না হলে চিকিৎসা এগোনো কঠিন হয়ে পড়বে।
এই কঠিন সময়ে পরিবার ও সহযোগী টিম আল্লাহ তায়ালার রহমতের পাশাপাশি দেশ-বিদেশের সকল মুসলমান ভাই-বোনদের সহযোগিতা কামনা করেছেন।
ঘনিষ্ঠজনদের ভাষায়, “একজন মানুষ যখন নিজ মুখে বলে— ‘আমি আর বাঁচবো না’, তখন তাকে কী ভাষায় সান্ত্বনা দেওয়া যায়?” — এই প্রশ্নেই আজ সবাই অসহায়। এমন একজন আলেম, যিনি সারাজীবন দ্বীনের খেদমতে কাটিয়েছেন, তিনি যেন অর্থাভাবে চোখের সামনে হারিয়ে না যান — এই আকুতি জানানো হচ্ছে সকলের প্রতি। আমরা কি হাল ছেড়ে দেবো? নাকি চেষ্টা চালিয়ে যাবো, যেন তাঁকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা যায়? বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের প্রতি অনুরোধ — আপনারা এগিয়ে এলে ইনশাআল্লাহ অল্প সময়েই বড় একটি অংশ সংগ্রহ সম্ভব।

সহযোগিতা করতে
দেশ ও প্রবাস যে কোনো স্থান থেকে টাকা পাঠাইতে Inamul Hasan Faruqi এর 01721238588 এই নাম্বারে -Inamul Hasan Faruqi এই নাম দিয়ে বিকাশ,নগদ,রকেট পার্সোনালে এবং IBBL এর সেলফিনে টাকা পাঠানো যাবে।
তাঁর চায়না নাম্বার
8613119580347
(আলিপেয়,উইচ্যাট)
একাউন্ট নাম্বার
In amul hasan faruqi
20507190200085807
Islami bank bangladesh plc
Dotterhat sub branch, maijdee court, noakhali
হাআমা/
