আপিলের প্রথম দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থীর বৈধ ঘোষণা

by hsnalmahmud@gmail.com

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির প্রথম দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের শুনানি শেষে ৫২টি আপিল মঞ্জুর করেছে। এ তালিকায় বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস উইং জানায়, আপিলের প্রথম দিনের শুনানিতে দলটির তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— ফরিদপুর-৪ আসনে মাওলানা মিজানুর রহমান মোল্লা, কিশোরগঞ্জ-১ আসনে মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং গাজীপুর-৫ আসনে মাওলানা গাজী রুহুল আমীন।

বিজ্ঞাপন
banner

প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222