আগামীকাল শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে দোয়া মাহফিল

by Fatih Work

আমিরুল ইসলাম লুকমান >>

রাজধানীর দক্ষিণখান এলাকায় অবস্থিত বাংলাদেশের অন্যতম উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আগামীকাল ১২ জানুয়ারি ২০২৬ সোমবার খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

বাদ জোহর শুরু হয়ে মাহফিলটি গভীর রাত পর্যন্ত চলবে। কাওলা নামাপাড়া, দক্ষিণখান, ঢাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়ার’ সভাপতি ও জামিআ মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরী।

মাহফিলে আরো বয়ান করবেন জামিআ রাহমানিয়া আজিজিয়া ঢাকার শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুনুল হক, জামিয়া তালীমিয়া ঢাকার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকীসহ অন্যান্য দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিলে সভাপতিত্ব করবেন দেশের শীর্ষস্থানীয় মুফতি, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক ও দারুল উলুম নিউইয়র্ক আমেরিকার প্রধান মুফতি, শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, কুরআন ও হাদিসের খেদমতে নিবেদিত এই আয়োজনটি ধর্মপ্রাণ মুসল্লি এবং আলেম-উলামাদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে। দেশ-বিদেশের খ্যাতিমান আলেমদের উপস্থিতিতে খতমে বুখারী শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মাহফিল আয়োজক কমিটির পক্ষে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন এন.আর.এন গ্রুপের চেয়ারম্যান হাজী রেজাউল করীম।

সাবির্ক যোগাযোগ: ০১৮৩৪-৯৮২২১২, ০১৮৬৭-৯৯০০০০

যাতায়াত নির্দেশনা: ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে, কাওলা নামাপাড়া, দক্ষিণখান, ঢাকা।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222