নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

by Abid

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজ থাকার ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ব্রিজের নিচে থাকা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে একই এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

বিজ্ঞাপন
banner

নিহত আরিফ মিয়া কোটরা মহব্বতপুর গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির বাসিন্দা রাশার্দ মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন এবং তার পাঁচ ভাইয়ের সঙ্গে একসঙ্গে বসবাস করতেন। তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শুক্রবার বেলা ১১টার দিকে গ্রামের ব্রিজের নিচের খাল থেকে কচুরিপানা তুলতে গেলে স্থানীয় দুই যুবক পানির ওপর ভেসে থাকা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধার শেষে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222