চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

by Fatih Work

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় একটি বসতবাড়ি থেকে ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটক মাদক ব্যবসায়ী এবরান আলী মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকার মো. মাহাতাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় নিজ বসতবাড়ি থেকে এসব মাদকদ্রব্যসহ হাতেনাতে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবরান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তার হেফাজতে থাকা বাজার করার ব্যাগের ভেতর আলাদাভাবে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে থাকা এসব হেরোইন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আটক মাদক ব্যবসায়ী ও হেরোইন সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক এবরান আলী এর আগেও মাদকদ্রব্যসহ আটক হয়েছিল বলে জানায় র‍্যাব।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222