কওমি মাদরাসা নিয়ে কটূক্তি, শাহপুর দরবার পীরের বিরুদ্ধে কচুয়ায় মানববন্ধনের ডাক

by hsnalmahmud@gmail.com

শাহপুর দরবারের পীর আব্দুল কাদের কাউকাব সাহেব কর্তৃক কওমি মাদরাসা সম্পর্কে কটূক্তি ও বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ তারিখ (মঙ্গলবার) সকাল ১১টায় কচুয়া ডাক বাংলা মসজিদের সামনে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে।

বিজ্ঞাপন
banner

এর আগে একই দিন সকাল ১০টায় কচুয়া মাদরাসায় একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা ও কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকবেন—হেফাজতে ইসলাম বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, কচুয়া অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ, ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ কচুয়া আওতাধীন সকল কওমি মাদরাসার পরিচালকবৃন্দ এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার সকল দায়িত্বশীলগণ।

আয়োজকরা জানান, কওমি মাদরাসার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এ ধরনের বক্তব্য প্রত্যাহার ও ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222