জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

by Fatih Work

রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আকাশ চন্দ্র সরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) ছাত্র ছিলেন। তার স্থায়ী নিবাস ফরিদপুর জেলায়।

রোববার (১৮ জানুয়ারি) সকালে ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন
banner

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যমতে, আকাশের রুমমেট ইশতিয়াক সকালে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় আকাশের এক বান্ধবী তাকে ফোনে না পেয়ে ইশতিয়াককে বিষয়টি জানান। ইশতিয়াক তখন আকাশের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে বারবার ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে কক্ষের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ওই মেস থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর এবং সার্বিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222