ইসলামের মানবিক শিক্ষাকে সামনে রেখে “নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ” দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র সহায়তা প্রদান করা মুসলমানদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আজ সোমবার (১৯ জানুয়ারি-২০২৬ ঈ.) দাওয়াহ ও মানবিক সংগঠন “নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের” উদ্যোগে খুলনার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ‘জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতী জাকির হুসাইন ও নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতী আবদুল কাইয়ুম জমাদ্দার, মুফতী রবিউল ইসলাম রাফে, আলহাজ্ব সৈয়দ আলমগীর হুসাইন, হরিণটানা মারকাযী জামে মসজিদের খতীব মুফতী হুমায়ূন কবীর ও অন্যান্য দায়িত্বশীলগণ।
স্থানীয় জনগণ নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাআমা/
