২৫ বছর পর জামালপুরে জামায়াতে ইসলামীর বড় জনসভা

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

বিগত ২৫ বছর পর জামালপুরে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ এই দলটি ২০০১ সালে বড় ধরনের জনসভা করেছিলো জামালপুরে।

বিজ্ঞাপন
banner

প্রচারণার ১১তম দিন রবিবার (১ ফেব্রুয়ারী) জামালপুর পৌর শহরের সিংহজানি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার দুপুরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে শহরের সিংহজানি স্কুল মাঠে মঞ্চসহ জনসভার সকল কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে জেলা জামায়াতে ইসলামী। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলাসহ সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে দলীয় নেতা কর্মী ও স্বেচ্ছাসেবকরা ব্যস্ত সময় পার করছেন।

জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, “আমাদের কেন্দ্রীয় আমির আগামীকাল প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশ্যে এই মাঠে ভাষণ দেবেন। রাত থেকেই আমরা প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি। আজ সন্ধ্যার মধ্যে এই কার্যক্রম শেষে হবে বলে আশা করছি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের সাথে যোগাযোগ ও বিভিন্ন বিষয়ে সহয়তা করছেন।”

জামালপুর জেলা শাখার আমির মো. আব্দুস সাত্তার বলেন, “আমাদের সারা জেলার প্রায় ৫০ হাজার নেতা-কর্মী এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সমর্থকরাও থাকবে সে অনুযায়ী লক্ষাধিক মানুষ হওয়ার আশা করছি। জনসভা সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222