টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান, আসরে থাকলেও খেলবে না ভারত ম্যাচ

by Abid

দীর্ঘ অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে বৈশ্বিক এই আসরে অংশগ্রহণ করলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বর্জন করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিদের টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হলেও ভারতের বিপক্ষে লড়াইয়ে না নামার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

 সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর তথ্যমতে, পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত সূচির ম্যাচে মাঠে নামবে না। মূলত আইসিসি ও ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে পাকিস্তান এমন কঠোর অবস্থান নিল। আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের ভাগ্য সরকারের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।

বিজ্ঞাপন
banner

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই ২০ দলের বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করার কথা রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222