ফেসবুক বুস্টিংসহ সব ধরনের ডিজিটাল প্রচারণার ব্যয়ের হিসাব জমা দিতে হবে ইসিতে

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রার্থীদের ফেসবুক বুস্টিংসহ সব ধরনের ডিজিটাল প্রচারণার ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বুধবার গণমাধ্যমকে জানান, এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে হলে সংশ্লিষ্ট প্রার্থী, তার এজেন্ট বা দলের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ সব শনাক্তকরণ তথ্য প্রচার শুরুর আগেই রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

এ ছাড়া বিধিমালা ২২(২) অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের ডিজিটাল প্রচারণায় যে ব্যয় হবে, তা নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, সে সংক্রান্ত তথ্য রিটার্নিং অফিসারদের নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে হবে। পাশাপাশি আচরণ বিধিমালার সব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222