তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

by amirulislamluqman20@gmail.com

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যানের অংশ বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন, তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা।

বিজ্ঞাপন
banner

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় প্রচারকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই অভিযোগ করেন।

নাসীরুদ্দীন বলেন, ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আঁধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্তা-হামলা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222