পুলিশি হামলার প্রতিবাদ, জাতিসংঘের সহায়তা চাইলেন হাদির বোন

by Fatih Work

শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি সাফ জানিয়ে দিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। তিনি বলেন, “ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। তা না হলে আমরা ঘরে ফিরব না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মস্থানে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি হাদির আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

মাসুমা হাদি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা দাবি করেন।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রশাসনের এমন ভূমিকা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়।”

প্রসঙ্গত, শুক্রবার যমুনা অভিমুখে মিছিলে পুলিশের ছত্রভঙ্গ অভিযানে বেশ কয়েকজন আহত হন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, বিচার না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222