এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী গণমিছিলে দলীয় নেতাকর্মীসহ মানুষের ঢল নামে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুই উপজেলার প্রায় ৪০ হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষ গণমিছিলে অংশগ্রহণ করেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণমিছিল শেষে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানান এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম।
এমএআর/
