মেসির জন্য নেইমারের বিশেষ উপহার, পাঠালেন সান্তোসের ১০ নম্বর জার্সি

by Abid

প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনায় একসঙ্গে খেলা দুই তারকা নেইমার জুনিয়র ও লিওনেল মেসির বন্ধুত্ব আবারও আলোচনায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তার সাবেক সতীর্থ মেসির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। শুধু মেসিই নন, তার তিন ছেলে মাতেও, থিয়েগো ও সিরোর জন্যও পাঠানো হয়েছে সান্তোস ক্লাবের বিখ্যাত ১০ নম্বর জার্সি।

সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি একটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অমুল্য। ১০ নম্বরটি পেলের সঙ্গে অমর। নেইমার, মেসি ও পেলের ১০ নম্বর ফুটবলের ইতিহাসে এর উত্তরাধিকার অসীম। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।

বিজ্ঞাপন
banner

মেসি ও নেইমারের বন্ধুত্ব বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই গভীর। ২০১৪-১৫ মৌসুমে তারা একত্রে বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে মিলিয়ে ট্রেবল জয় করেন। এই সময়ে তারা ‘এমএসএন’ ট্রয়ী লুইস সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিসে যান, তবে ২০২১ সালে আবারও মেসির সঙ্গে জুটি গড়েন পিএসজিতে।

২০২৩ সালে ইউরোপ অধ্যায়ের ইতি টানেন দুজনই। মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দ্রুতই দলকে সাফল্যের স্বাদ দেন। তার নেতৃত্বে ক্লাবটি প্রথম বড় শিরোপা জেতে। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সময়ে তিনি গোল্ডেন বুট ও মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও অর্জন করেন।

অন্যদিকে চোটজর্জর সময় পার করার পর ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ইনজুরির কারণে নিয়মিত খেলতে না পারলেও দলকে অবনমন থেকে রক্ষা করতে অবদান রাখেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222