ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বৃহস্পতিবার জানান, সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে।
তিনি জানান, সিলেটে প্রতিটি নির্বাচনে সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকে। দুপুরের পর ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৬১০ এবং ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৬টি।
টিএইচএ/
