42
নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমার আগে যারা কেন্দ্রে উপস্থিত ছিলেন, তাদের ভোট গ্রহণ অব্যাহত রাখা হয়। এ কারণে রাজধানীর বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৫টার পরও ভোটগ্রহণ চলতে দেখা গেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে নারীদের দীর্ঘ লাইন। তখনও অর্ধশতাধিক নারী ভোটার ভোট দেওয়ার অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।
কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩২ জন। দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ১ হাজার ৭৫০টি, যা মোট ভোটের ৪৫ দশমিক ৬ শতাংশ।
টিএইচএ/
