50
এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোটের গণনার কাজ। জনগণ ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জামালপুরের ৬২৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জামালপুরে মোট ৫৮.৪১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এবারের নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৩৫ হাজার ৯৮ জন।
এমএআর/