বিএনপির বিজয়ে বেইজিংয়ের অভিনন্দন: ঢাকার সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরুর বার্তা

by Abid

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভূমিধস বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে ঢাকাস্থ চীনা দূতাবাস এই শুভেচ্ছা বার্তা দেয়। একইসঙ্গে সফলভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছে বেইজিং।

বিজ্ঞাপন
banner

চীন জানিয়েছে, তারা বাংলাদেশে গঠিত হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী এবং দুই দেশের সম্পর্কের একটি ‘নতুন অধ্যায়’ রচনা করতে চায়। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে, যার আওতায় ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ এবং প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে ব্যাপক সহযোগিতা চলমান রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও বিএনপির এই বিজয়কে প্রধান সংবাদ হিসেবে প্রচার করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222