40
চট্টগ্রামের নগরীর সদরঘাট এলাকায় জুতা ও ককসিটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ৩টার দিকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় কালো ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা জরুরি সেবায় কল করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ভবনটিতে জুতা ও ককসিটের গুদাম রয়েছে। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আগুনের সঠিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”
এমএআর/
