শপথের পর শ্রদ্ধা জানাতে আসবেন নতুন প্রধানমন্ত্রী—বন্ধ থাকছে জাতীয় স্মৃতিসৌধ

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ-এ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে রোববার থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সকালে স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, প্রতি নতুন সরকারের শপথের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে এসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান—এবারও তার ব্যতিক্রম হবে না। শপথ গ্রহণের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধে আসবেন।

বিজ্ঞাপন
banner

এ লক্ষ্যে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে শ্রদ্ধা জানাবেন, তার চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত না হলেও, যেদিন তারা পুষ্পস্তবক অর্পণ করবেন সেদিন পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222