ফুলগাজীতে বিএনপি–জামায়াত মুখোমুখি, সমঝোতা বৈঠকে শান্তির বার্তা

by Fatih Work

নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াত নেতা আনোয়ার হোসেনের দোকান ভাঙচুরের ঘটনায় সৃষ্ট উত্তেজনা প্রশমনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা এ বৈঠকে অংশ নেন।

রোববার সকালে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবদুল হোসেন এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির জামাল উদ্দিন চৌধুরী ও নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে ভাঙচুরের ঘটনার পর সৃষ্ট উত্তেজনা নিরসন এবং মুন্সিরহাট বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে উভয় দলের শীর্ষ নেতারা একমত পোষণ করেন। তারা বলেন, “কোনো তৃতীয় পক্ষ যেন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ক্ষতিগ্রস্ত নেতার প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন দুই দলের নেতারা। বৈঠকে আরও বলা হয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও বাজারের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ থাকবে। “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দেশ ও জনগণের স্বার্থে আমরা যেকোনো অপশক্তির বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলব,”—বৈঠকে এমন মন্তব্য উঠে আসে।

এছাড়া দুই দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য বা পোস্ট না দেওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয়দের মতে, এই সমঝোতা বৈঠকের পর এলাকায় বিরাজমান উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222