বগুড়ায় র‌্যাবের অভিযানে কাশির সিরাপের ছদ্মবেশে ফেনসিডিল জব্দ

by Fatih Work

কাশির সিরাপের আদলে নতুন মোড়কে নেশাজাতীয় মাদক ফেনসিডিল বগুড়ায় ঢুকছে—এমন তথ্য জানিয়েছে র‌্যাব-১২।

ভিন্ন নামে বাজারজাত করে গ্রামীণ জনপদে এসব মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রতিক অভিযানে ‘এস্কাফ’, ‘এমকেডিল’ ও ‘ফেয়ারডিল’ নামে সিরাপ উদ্ধার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন
banner

রোববার এ তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। তিনি বলেন, “মাদকের সিরাপ একই, কিন্তু ভিন্ন কোম্পানির। সিরাপ নাম পাল্টিয়ে এসেছে। এই সু্যোগ কাজে লাগাচ্ছে কারবারিরা। র‌্যাবের ধারাবাহিক অভিযানে এস্কাফ, এমকেডিল ও ফেয়ারডিল পাওয়া গেছে। মাদক কারবার পাচারে নারীরাও জড়িত।”

নয়মাইলে বাস তল্লাশিতে বিপুল উদ্ধার
রোববার লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে মাদক আনার গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় মহাসড়কে তল্লাশি চালায় র‌্যাব। সেখান থেকে ১০০ বোতল এস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে লালমনিরহাট সদর উপজেলার সাতপাটকি এলাকার আতিকুর ইসলাম এবং আদিতমারী উপজেলার চওড়াটারীর ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সান্তাহারে মা-ছেলে গ্রেপ্তার
এর আগে শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার তিওরপাড়া এলাকা থেকে ১০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় চিহ্নিত কারবারি টুলু বেগম ও তার ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদমদীঘি থানায় হস্তান্তর করে মামলা করা হয়।

সোনাতলায় ১৬ বোতল ফেয়ারডিল উদ্ধার
গত ৪ ফেব্রুয়ারি সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকা থেকে পেশাদার মাদক কারবারি জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করে র‌্যাব।

প্রথম নজরে আসে ‘এস্কাফ’
গত বছরের ২৯ অক্টোবর বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে অভিযান চালিয়ে ৮ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। ওই সময় নীলফামারীর জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই নতুন মোড়কের ফেনসিডিলের বিষয়টি প্রথমবার নজরে আসে।

র‌্যাব জানিয়েছে, নতুন নামে বাজারজাত করা এসব সিরাপের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222