ব্যানার নিয়ে রহস্য, গুজব বলছে পুলিশ

by Fatih Work

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গভীর রাতে ব্যানার টাঙানোর অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে সদর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বিক্ষুব্ধ জনতা ওই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এরপর সোমবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় কয়েকজন এসে ভবনের সামনে ব্যানার টাঙিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি ভবনের গ্রিলের সঙ্গে একটি ব্যানার ঝুলিয়ে দেন। এ সময় তারা সংক্ষিপ্ত স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ব্যানার টাঙানোর কোনো প্রমাণ বা অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222