সিরাজগঞ্জে ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

by Fatih Work

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায়।

নিহত হলেন হৃদয় হোসেন (৩০), বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন
banner

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার সাগর আলী জানিয়েছেন, হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। মাদলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহিনুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222