১৮০ দিনের মধ্যে দেশজুড়ে খাল খনন শুরু: পানিসম্পদ মন্ত্রী

by Fatih Work

দেশব্যাপী খাল খনন কর্মসূচি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে এবং লক্ষ্মীপুরও এর অন্তর্ভুক্ত থাকবে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী জানান, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখননের একটি নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন রোধেও সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিন দিনের সফরে নিজ জেলা লক্ষ্মীপুরে এসে মন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সব দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সদর হাসপাতালে নাগরিকদের মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়েও নজর রাখা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত লক্ষ্মীপুরকে নতুনভাবে গড়ে তুলতে হবে। নির্বাচনী গণসংযোগে মানুষের প্রধান দাবি ছিল রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বঞ্চনা দূর করা। তিনি বলেন, সবার প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করা হবে।

সফরকালে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222