ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেট! শিবচরে রমজানে ভিন্নধর্মী অভিযান

by Fatih Work

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় মাদারীপুরের শিবচরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অসাধু ব্যবসায়ীদের অনিয়ম ধরতে তিনি বোরকা পরে ক্রেতার ছদ্মবেশে বাজার পরিদর্শনে যান এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন
banner

ছদ্মবেশে তিনি মাছ, মাংস, মুদি ও ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অনিয়ম হাতেনাতে শনাক্ত করেন। অনিয়মের সত্যতা পাওয়ার পর তিনি নিজের পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে অন্যান্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি।”

এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222