নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এসব জিডির ভিত্তিতে জেলা পুলিশের আইসিটি শাখার একটি বিশেষ টিম নিয়মিতভাবে কাজ করে আসছে। তদন্তের মাধ্যমে হারানো বা চুরি যাওয়া মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে পরবর্তীতে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় নানা ব্যস্ততার কারণে সব হারানো মোবাইল উদ্ধার করা সবসময় সম্ভব হয় না। তবে হারানো মোবাইল উদ্ধারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত আছে।
এমএআর/
