দীর্ঘ ১৮ মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার তারাবির নামাজের সময় তারা কার্যালয় খোলেন।
পরে পুলিশ কার্যালয়টি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেখানে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়। ঘটনার একটি দুই মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, শুক্রবার তারাবিহ নামাজের সময় ৩০–৩৫ জনের একটি দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। স্লোগান দিতে দিতে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়টি পুনরায় নিয়ন্ত্রণে নেয়।
এমএআর/
