বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আপসহীন টুকু, ‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে স্পষ্ট বার্তা

by Fatih Work

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে সত্যিকারের মর্যাদা দিতে হলে এর সঙ্গে অসংগত স্লোগান জুড়ে দেওয়া উচিত নয়। তিনি মন্তব্য করেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা ‘ইনকিলাব মঞ্চ’-এর মতো শব্দবন্ধের সঙ্গে বাংলা ভাষার কোনো ঐতিহাসিক বা সাংস্কৃতিক সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের কারণে কেউ কেউ তাকে ‘ভারতের দালাল’ আখ্যা দিতে পারেন। তবুও তিনি নিজের অবস্থানে অটল থাকবেন। তার ভাষায়, জীবনের ঝুঁকি নিয়েই তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং জনগণের সেবায় নিয়োজিত আছেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্রিটিশ শাসনামলে এ দেশের ওপর ব্যাপক ক্ষতি হয়েছে। শোষণের অংশ হিসেবে রাষ্ট্রভাষাকে দমন করার চেষ্টা করা হয়েছিল। ১৯৫২ সালে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, তারাই ভাষা আন্দোলনের বীজ বপন করে গেছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ভাষা ও সংস্কৃতির প্রশ্নে সচেতন না হলে চরমপন্থী শক্তির উত্থান ঘটতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, নিজেদের ভাষা সঠিকভাবে না জানার কারণেই জাতীয়তাবোধ দুর্বল হয়ে পড়েছে। তাই নিজের ভাষা ও দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে—অন্য কেউ এসে তা করে দেবে না।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222