বাইপাসে দুর্ঘটনা, ছাত্রদল যুগ্ম আহ্বায়কসহ ২ জনের মৃত্যু

by Fatih Work

ঝিনাইদহ শহরের বাইপাস কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন (২৪) এবং আরাপপুর এলাকার দুখী মাহমুদ সড়কের শাহীন বিশ্বাসের ছেলে শাহরিয়ার জামান শান্ত (২৫)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবহাটি কলাহাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শান্ত তার বন্ধু টোটনের মোটরসাইকেলে ঘুরতে বের হন। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আরাপপুরের দিকে যাচ্ছিলেন তারা। কলাহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত টোটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোর ৪টায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, শান্তকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং আহত টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222