স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

by Abid

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা।

বৈঠক চলাকালে ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা নগরবাসীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণ সহযোগিতা ও সমর্থন কামনা করেন। মন্ত্রীও তাদের আশ্বস্ত করে বলেন যে, জনকল্যাণমূলক যেকোনো কাজে সরকার সবসময় পাশে থাকবে। রাজধানীর দুই সিটি ছাড়াও খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরের প্রশাসকরা এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছয়জন প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। সরকারের জারিকৃত আদেশ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব পালন করছেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222