দীর্ঘ ২৩ বছর পর ঐতিহাসিক অভিজ্ঞতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

by naymurbd1999@gmail.com

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ, এমন দৃশ্য বিরলই বলা চলে। দর্শক-সমর্থকদের একটা পুরো প্রজন্ম এমন কিছু কখনো দেখেননি। সেই বিরল অভিজ্ঞতাটাই হতে যাচ্ছে বাংলাদেশের। প্রায় ২ যুগ বা ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা।

২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম টেস্ট হবে ১৩ থেকে ১৭ আগস্ট। ভেন্যু ম্যারারা স্টেডিয়াম, ডারউইন। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট। ম্যাচ হবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে।

বিজ্ঞাপন
banner

২০১৭ সালের পর এই দুই দেশের মধ্যে এটি প্রথম টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে দ্বিতীয় সিরিজ। এর আগে তারা ২০০৩ সালে সেখানে খেলেছিল। ২০২০ সালে বাংলাদেশে সিরিজ হওয়ার কথা ছিল। কোভিডের কারণে তা বাতিল হয়। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে অজি মুল্লুকে খেলবে বাংলাদেশ।

২০০৩ সালে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এখন যে আন্তর্জাতিক সূচি খুবই ঠাসা, তা গোপন কিছু নয়। আগস্ট মাসে খেলা যায়, এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এতে গ্রীষ্মের বাইরে টেস্ট খেলার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’

এই সিরিজের আগে আগামী জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222