নরসিংদীতে নিখোঁজের ১ দিন পর ২য় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

by Fatih Work

বশির আহম্মদ , নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে নিখোঁজ হওয়ার একদিন পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের বাসিন্দা জুনায়েদ (পিতা: জজ মিয়া, মাতা: আসিয়া বেগম, দাদা: আবদুল কাদির) গত ২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন ২৫ তারিখ বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত জুনায়েদ স্থানীয় ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222