মানসিক রোগে ভুগে যুবতী হাসপাতালেই আত্মহত্যা

by Fatih Work

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ছয়তলা থেকে লাফ দিয়ে মৌসুমি আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত মৌসুমি আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সকালে মৌসুমি তার মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। একপর্যায় তিনি হাসপাতালের নতুন ভবনের ছয়তলায় উঠে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই ইউসুফ আলী বলেন, “গত দেড় বছর ধরে আমার বোন মানসিক সমস্যায় ভুগছিল। নিয়মিত চিকিৎসায় কিছুটা সুস্থ থাকলেও পাঁচ দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়ে। তাই আজ সকালে মায়ের সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।” তিনি আরও জানান, বর্তমানে তিনি ভালুকার মাস্টারবাড়িতে অবস্থিত স্কয়ার প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতলে আসেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তরুণী নিজে থেকেই নিচে লাফ দিয়েছেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222