‘আমার জাদুকে এনে দাও’—ভোলায় মায়ের হৃদয়বিদারক আর্তনাদ

by Fatih Work

ভোলায় টিকা দিতে যাওয়ার পথে এক মাকে অচেতন করে তার তিন মাস বয়সী শিশুকন্যাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভোলা জেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের চাকলাদার বাড়ির বাসিন্দা সুমিয়া বেগম তার তিন মাসের মেয়ে জিদনীকে টিকা দেওয়ার জন্য মালেরহাট কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। ক্লিনিকের কাছাকাছি পৌঁছালে বোরকা পরিহিত এক নারী তার সামনে দুইশ টাকার একটি নোট ধরে জানতে চান, এটি কত টাকার নোট।
এর কিছুক্ষণ পরই সুমিয়া বেগম অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তার কোল থেকে শিশুটিকে নিয়ে দ্রুত পালিয়ে যায় একটি চক্র। প্রত্যক্ষদর্শীদের মতে, অপহরণকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন
banner

সন্তান হারিয়ে সুমিয়া বেগম পাগলের মতো কান্নাকাটি করতে থাকেন এবং বারবার জ্ঞান হারাচ্ছিলেন। মোবাইল ফোনে শিশুর ছবি দেখিয়ে সবার কাছে বলতে থাকেন, “আমার ‘জাদু’কে (সন্তান) এনে দাও।” তিন সন্তানের মধ্যে জিদনীই সবচেয়ে ছোট।

ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, শিশুটিকে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং জেলার সব থানাকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই কৌশলে এলাকায় কয়েক নারীর গলা ও কানের স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছিল। তারা দ্রুত চক্রটিকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222