গাজীপুর হত্যার মামলার আসামি ঢাবিতে নারী হেনস্তা, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু

by Fatih Work

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বুধবার ভোরে দুই নারীকে লাঠি দিয়ে হেনস্তা করার ঘটনায় জড়িত তরুণ মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর থানার একটি হত্যা মামলার আসামি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ২০২৪ সালের একটি হত্যা মামলার চার্জশিটে রাকিবসহ তার জমজ ভাই মো. সাকিবকে আসামি করা হয়েছে। এই ঘটনায় তারা দুজনই পলাতক। রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গাজীপুরের সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে।

বিজ্ঞাপন
banner

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর রাকিব, সাকিব ও সাব্বির একটি জিমে যান। পরে তারা ইউনিক টাওয়ারের ছাদে ওঠেন এবং দুই স্থানীয় কিশোরকে দোকানে পাঠানো হয়। কিছুক্ষণ পর তারা ফিরে এসে নিচে সাব্বিরের রক্তমাখা লাশ পান। সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে তিনজনকে হত্যা মামলায় আসামি করেন।

ঢাবি প্রশাসন বুধবার রাতে টিএসসি এলাকায় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “ডিবি পুলিশ মামলাটি তদন্ত করেছে এবং গ্রেপ্তারের দায়িত্বও তাদের।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222