ঠাকুরগাওয়ের মানুষ আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি

by Fatih Work

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।

তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে; গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, “ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমি সবসময় ঋণী।তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি।”

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন মির্জা ফখরুল। তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। শুক্রবার বিকেলে তিনি ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন এবং শনিবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। পরদিন তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222