মৌলভীবাজারের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে অভিযান চালানো হয়। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ২৮৫ বক্স কাবেরী মেহেদী, ১২শ পিছ পন্ডস ফেইস ব্রাইট ফেইসওয়াশ, ১৩০ পিছ কিও কারপিন ওলিবওয়েল, ৩৫ পিছ ইমামী ৭ওয়েল এবং ২৭০ পিছ ফেইসওয়াশ।
আটককৃতরা হলেন: রবিউল হাসান (২৫) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বাচাইল গ্রামের মো. আফছার আলীর ছেলে, মো. সাহাদৎ হোসেন (১৯) একই এলাকার মফিজুর রহমানের ছেলে, মো. অন্তর (১৯) একই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে, আলীমুর রাজি (৩২), জামালপুর সদর থানার রেজাউল ইসলামের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
