বকশীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রশাসন কর্তৃক নতুন তালিকা নির্ধারণ

by naymurbd1999@gmail.com

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)

পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় যাত্রী সাধারণের সুবিধার্থে সিএনজি ও বাস ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে। এসময় অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রশাসনের নির্ধারিত এই তালিকা কার্যকর থাকবে বলে জানানো হয়।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বকশীগঞ্জ থেকে বিভিন্ন গন্তব্যে সিএনজি ও বাস ভাড়া নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে- সিএনজি ভাড়া (জনপ্রতি)ঃ বকশীগঞ্জ হতে জামালপুর ১৩০ টাকা, বকশীগঞ্জ হতে শেরপুর ৯০ টাকা, বকশীগঞ্জ হতে রৌমারী ২৫০ টাকা এবং বাস ভাড়া (জনপ্রতি) ঃ বকশীগঞ্জ হতে ঢাকা ৬৯০ টাকা।

সভায় ভাড়ার পাশাপাশি আসন্ন ঈদে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। বাজার মনিটরিং জোরদার করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই।

জনস্বার্থে এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222