শাপলাকে আমরা সারাজীবন ধারণ করে রাখবো : এমপি হানজালা

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: শাপলাকে ধারণ করার আহ্বান জানিয়ে ১৩ সালের শাপলাকে কেন্দ্র করে সবাই যদি বেরিয়ে আসতো তাহলে আর জুলাই আন্দোলনের দরকার হতো না। আমরা শাপলাকে ধারণ করে বেঁচে থাকবো।

৮ মে, শুক্রবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘শাপলার শহীদগাঁথা’, ৫ মের গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন অনুষ্ঠানে পীরজাদা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা এমপি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এমপি হানজালা বলেন, কী মায়া দেখেছিলাম শাপলায়। এদেশের আলেম সমাজের পাশে সবাই দাঁড়িয়েছে। কিন্তু রাতের বেলায় ঘটনা ঘটিয়েছিল সরকার আমার মনে হয় সভ্য জাতির পক্ষে এটা ঘটানো কখনোই সম্ভব নয়।

শাপলা গণহত্যার শিকার মানুষদের কষ্টের প্রতি আক্ষেপ করে তিনি বলেন, জুলাই গণহত্যার শিকার মা-বাবা দাঁড়িয়ে বলেছে আমার সন্তান হত্যার বিচার চাই, শহীদের বাবা-মা’রা দাঁড়িয়ে বলেছে আমার সন্তানের বিচার। বাবা সন্তানের বিচার চেয়েছে, মা চেয়েছে, ছেলে বাবার বিচার চেয়েছে। কিন্তু শাপলা গণহত্যার কোনো বাবা-মা বিচার চাইতে পারেনি।

বিচার দ্রুত করার আহ্বান জানিয়ে এমপি হানজালা বলেন, শাপলা গণহত্যার বিচার এ দেশের মানুষ দেখতে চায়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222