হজ্ব যাত্রায় আমীরে মজলিস, দলের দায়িত্বে সিনিয়র নায়েবে আমীর

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, প্রখ্যাত আলেম ও ইসলামী নেতা মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করছেন। ইনশাআল্লাহ তিনি আগামী ১৭ জুন দেশে ফিরে আসবেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ ৩৬ নিউজকে জানান, হজ্ব পালনের পাশাপাশি তাঁর সৌদি আরব সফরকালে আমীরে মজলিস বিভিন্ন সাংগঠনিক ও দাওয়াতি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, ইসলামী আন্দোলনের প্রসার এবং সমাজসেবামূলক নানা কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণের কথা রয়েছে।

এ সময়ে আমীরে মজলিসের অনুপস্থিতিতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। তিনি একজন অভিজ্ঞ আলেমে দ্বীন ও দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা।

দল ও অগণিত অনুসারীদের পক্ষ থেকে আমীরে মজলিসের হজ্ব যাত্রার নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়েছে। পাশাপাশি তাঁর হজ্ব যেন কবুল হয় এবং এই সফর যেন ইসলামী আন্দোলনের জন্য বরকতময় হয়—এই দোয়া জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222