ইসরাইলি হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪

by Nur Alam Khan

ইসরাইলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

রোববার (১৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। এরমধ্যে সবশেষ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ইরানের তেহরানে কয়েকটি ধাপে প্রথমে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধান ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এ ছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়। এরপরই ইরান এ হামলার সমুচিত জবাব দেওয়া শুরু করলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222