ইসরাইলের পক্ষে কাজ করা ৭০০ সেনাকে গ্রেপ্তার করেছে ইরানের সেনাবাহিনী

by Nur Alam Khan

ইরান-ইসরাইলের সংঘর্ষের সময় ১২ দিনে তেল আবিবের হয়ে কাজ করার অভিযোগে তেহরানের নিরাপত্তা বাহিনী ৭০০ জনকে গ্রেপ্তার করেছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
banner

ফার্সের প্রতিবেদনে অভিযুক্তদের ‘ইসরাইলের ভাড়াটে সেনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই ‘গুপ্তচর নেটওয়ার্কের’ সাথে যুক্ত ছিল। স্থানীয় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তার কার্যক্রম ইরানের বিভিন্ন প্রদেশে সম্পন্ন হয়েছে, যার মধ্যে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান উল্লেখযোগ্য। তবে তেহরানে কতজনকে আটক করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইতোমধ্যে স্বীকার করেছে যে ইরানের অভ্যন্তরে তাদের এজেন্টরা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে কাজ করছিল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222