রাজধানীর মৌচাক এলাকায় মসজিদে আগুন

by amirulislamluqman20@gmail.com

রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী হাই স্কুলের জামে মসজিদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222