স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু ঢাকায় গ্রেপ্তার

by Fatih Work

আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির অন্যতম হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি মাসের শুরুতে প্রকাশ্যে আসেন মিঠু। ঢাকাতেই অবস্থান করছেন তিনি। শ্যামলীতে তার মালিকানাধীন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও বসছেন নিয়মিত।

করোনাকালীন দেশে স্বাস্থ্য খাতে মিঠুর অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি সামনে আসার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মামলা-গ্রেপ্তার বাঁচতে ২০২০ সালের দিকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বিতর্কিত এই ঠিকাদার। কিন্তু ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকার দেশটিতে থাকা মিঠুর প্রায় ৫০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে। সে সময় দেশে ফিরে গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামে গা ঢাকা দেন তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222