বাসাবোতে ১২০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

by Nur Alam Khan
রাজধানীর মধ্য বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ১২০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চুনজি নীট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদার মো. জাফর উল্লাহ এবং চুনজি নীট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) পরিচালক ও অংশীদার মোসা. রফিকা তানজিম।
রবিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মধ্য বাসাবো এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. জাফর উল্লাহর বিরুদ্ধে ৫৪টি এবং রফিকা তানজিমের বিরুদ্ধে ৬৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে রবিবার আদালতে পাঠানো হয়।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222