মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্যসহ ১৬ জন আটক

by Nur Alam Khan
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’-এর সক্রিয় সদস্য রিয়াজ (২৩) ও জাল টাকার কারবারি জীবন আহমেদ পলাশ (৪৫)সহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং সক্রিয় অপরাধীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রিয়াজ (২৩), জীবন আহম্মেদ পলাশ (৪৫), শাহীন (২৫), হৃদয় (২২), পাপ্পু (২৮), হাবিব (১৯), অনিক (৩৬), হাবিব (২১), নান্নু (৫০), শুভ (২৪), ইউসুফ (৩৪), ইকবাল (৩২), রুবেল (২০), নাদিম (২১), জামাল (৩৪) ও জুয়েল সর্দার (২৮)।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি সামুরাই চাপাতি, নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222