তুমুল সমালোচনার মুখে ১৫ সেনা কর্মকর্তার পক্ষ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

by Fatih Work

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে ১ জন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

আরো জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের ১ জন এই ১৫ জনের মধ্যে গ্রেপ্তার আছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222